• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

রিপোর্টার: / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশাশুনি সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার  লে. আসেফ আহসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল গনি, প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামাত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, পিআইও মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় নওয়াপাড়ার কাছে পাউবোর বাঁধের দুরাবস্থা, মাদক, বিভিন্ন স্থানে চুরি, বাজার কমিটি গঠন, আশাশুনি ব্রীজের মুখে যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ