• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে দুঃসাহসিক চুরি

রিপোর্টার: / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের রাতের আঁধারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনিয়নের খালিয়া গ্রামে মৃত হৃদয় মন্ডলের পুত্র তেজেন্দ্র্র নাথ মন্ডলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিক তেজেন্দ্র নাথ মন্ডল জানান, রাত ১২ টার সময় তার স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ঘরের দরজা খুলে বাইরে যায়। কিছু পরে আবার ঘরে প্রবেশ করে। রাত ১টার দিকে তাদের ঘুম ভাঙলে উঠে দেখে ঘরের দরজা খোলা। তখন দেখাদেখি করে চুরির বিষয়টি বুঝতে পারেন।
তেজেন্দ্র নাথের স্ত্রী জানান, সে যখন রাত বারোটার সময় বাইরে গিয়েছিল। তাদের ধারনা সেই সুযোগে চোর তাদের অজান্তে ঘরে ঢুকে বারান্দার খাটের তলায় আশ্রয় নেয়। তারা ঘুমিয়ে পড়লে চুরি কাজ শেষে চোরেরা পালিয়ে যায়। চোরেরা নগদ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ অনুমান ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। খালিয়া গ্রামে এর আগেও কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। কিন্তু চোরাই মালামাল উদ্ধার বা চোর আটক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ