• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আইসক্রিম ফ্যাক্টরি: জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে কালিগঞ্জে বেড়েছে লোডশেডিং: ভোগান্তিতে উপজেলাবাসী জনবল-সংকটে থমকে যাচ্ছে চিংড়ি চাষ প্রদর্শনী খামারের কার্যক্রম সাতক্ষীরার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময় আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা বাবা হারানোর কষ্ট বুকে চেপে বিশ্বমঞ্চে আলো ছড়ালেন হুসেইন

আশাশুনিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পিছনে ধাক্কা: আহত-৪

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পিছনে ধাক্কা দিয়ে ইজিবাইকের ড্রাইভার সহ ৪জন গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার কোদন্ডা কেরানী মোড় নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, একটি যাত্রীবাহী ইজিবাইক প্যাসেঞ্জার নিয়ে শ্রীউলার দিকে যাচ্ছিল কেরানি মোড়ের ওখানে পৌঁছালে, পিছন দিক থেকে আসা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক গাড়িটিকে ধাক্কা মারে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আশাশুনির স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রসূন কুমার মন্ডল জানান, প্রাইভেট কার এর ড্রাইভার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের আফসার সরদারের ছেলে ফরহাদ সরদার (৩৮), আজিজ সরদারের স্ত্রী হামিদা বেখম (৫৫), কালিগঞ্জ উপজেলার জয়-পত্র কাঠি গ্রামের মোরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩২) তিন জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরায় রেফার করা হয়েছে।
এছাড়া কলিমাখালী গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে মোঃ সাঈদ সরদার (৫২) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সততা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ঢাকা মেট্রো-গ-২৫-৯১২৯ একটি কালো রঙের মাইক্রো গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ