
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নবাগত এসিল্যান্ড বাজার মনিটরিং করেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ী পথচারীসহ বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন এবং বাজারের বিভিন্ন জিনিসের দাম যাচাই করেন।
এরপর তিনি আকস্মিকভাবে পরপর তিনটা সার কীটনাশকের দোকান মনিটরিং করেন।
এ সময় কোন অভিযোগ না পাওয়ায় তিনি প্রথমবারের মতো সবাইকে সতর্ক করে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ন্যায্যমূল্যে সার ও কীটনাশক কৃষকদের মাঝে বিক্রি করতে হবে। যদি কোন সিন্ডিকেট করে বেশি দামে বিক্রয় করার চেষ্টা করেন জানতে পারলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি এ সমস্ত ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।