• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

আশাশুনিতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে ৫জন প্রতিবন্ধীকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ চেয়ার বিতরণ করা হয়।

ব্র্যাক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় আনুলিয়া গ্রামের সুজন কুমার মন্ডল, মাড়িয়ালার আনোয়ারা খাতুন, বাঁকড়ার রুমি সুলতানা, জাহেরা বিবি ও গোয়ালডাঙ্গা গ্রামের খায়রুল ইসলামকে হুইল চেয়ার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি থেকে চেয়ার বিতরণ করেন।

এসময় ডিআরএমপি প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহজাহান মিঞা, ফিল্ড ফ্যাসিলেটেটর ইমরুল হাসান, জাহিদ হাসান ও ওমর ফারুক উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ