• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবকদের শিক্ষামূলক উপকরণ বিতরণ

রিপোর্টার: / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে সমাজভিত্তিক পুনর্বাসনের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থপূর্ণ অংশগ্রহণ, অন্তর্ভুক্তি শিক্ষামূলক উপকরণ এবং ডিগনিটি কীটস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিভিন্ন এনজিও’র সহযোগিতায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইডিয়াল পরিচালক ড. নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেন, বিভিন্ন এনজিওর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী-পুরুষ ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৫৫জন প্রতিবন্ধী শিশু ও যুবকদের বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ