• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

আশাশুনিতে প্রাণী চিকিৎসকের মোটর সাইকেল চুরি

রিপোর্টার: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে এক প্রাণী চিকিৎসকের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার(২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

থানা অভিযোগ সূত্রে জানা গেছে,পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের রেজাউল সরদারের ছেলে প্রাণী চিকিৎসক মেহেদী হাসান বুধবার বেলা ১১ টার দিকে গরু চিকিৎসার জন্য আশাশুনিতে আসে। এসময় তার ব্যবহৃত সাতক্ষীরা-হ-১৮-৮৬৬৩ নং লাল রঙের হিরো স্পেলেন্ডার প্লাস-১০০ সিসি গাড়িটি উপজেলা মোড়ে ডাক্তার মেহেদী হাসান এর বাসার সামনে রেখে একই গ্রামের নুরুজ্জামানের বাড়ীতে গরু চিকিৎসার জন্য যায়।

কিছুক্ষনপর ফিরে এসে দেখে মোটর সাইকেল সেখানে নাই। হেলমেটটি ঘটনাস্থলে ফেলানো আছে। গাড়িটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৬ হাজার টাকা, ইঞ্জিননং-HA10AGN9M00071, চেচিস নং- SIHAW080PJA00636। এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে নুরুজ্জামানের স্ত্রী সাথী খাতুন ও তানভীর হোসেনকে সাক্ষী করে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলার সব থানায় চোরদেরকে ধরতে বার্তা পাঠিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ