• আজ- বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

রিপোর্টার: / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ১৫২নং গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম এর বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কর্মকান্ডে দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবক ও এলাকাবাসীর উদ্যেগে মঙ্গলবার বেলা ১১টায় অত্র স্কুলের পাশের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ আহসান হাবিব, মোঃ আজহারুল সরদার, মাওঃ রফিকুল ইসলাম, বাদশা ইমরান, মোঃ আলিম সরদার, শফিকুল ইসলাম প্রমুখ।

এসময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বলেন, আনারুল ইসলাম বিদ্যালয় চলাকালীন বেশিরভাগ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। তিনি বিদ্যালয়ের টিন, ল্যাপটপ, কাঠ, পানির ট্যাংকি ইত্যাদি নিজের বাড়িতে নিয়ে গেছেন, যা এখনো ফেরত আনেননি। পরীক্ষার ফিস বাবদ, এমনকি কাপ স্কাউটের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। প্রতিবছর বিদ্যালয়ের পুরাতন বই, খাতা, কাগজ, লোহার দরজা, টিন ইত্যাদি বিক্রি করে সে টাকা নিজে আত্মসাৎ করেন। বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা দৃশ্যমান কোন কাজ না করে ভুয়া ভাউচার বানিয়ে টাকা আত্মসাৎ করেন। বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি পড়ে, এমনকি কিছুদিন আগে টানা বৃষ্টিতে শ্রেণিকক্ষে মেঝেতে পানি ওঠার কারণে পাঠদান বন্ধ থাকে। বিকল্প কোন পাঠদানের ব্যবস্থা না করে শিক্ষকরা অফিসে অলস সময় পার করেন।

বক্তারা আরো বলেন, এই শিক্ষককে দ্রুত বদলি করে একজন সৎ, কর্মঠ, যোগ্য ও দক্ষ প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের সামগ্রিক সুন্দর পরিবেশ তৈরি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ