• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত ভোট কেন্দ্রগুলোর সামগ্রিক প্রস্তুতি কেমন আছে বিষয়গুলো খতিয়ে দেখতে ধারাবাহিকভাবে পরিদর্শন করা হচ্ছে।
পরিদর্শনকালে কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, উপকরণ সংরক্ষণ কক্ষ এবং প্রবেশপথের সুবিধাসহ সবকিছুই তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি আরও জানান, সামনে নির্বাচন, ভোট কেন্দ্রগুলো কি অবস্থায় আছে সেটি খোঁজ নিতেই মূলত পরিদর্শন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো মেরামত করার প্রয়োজন আছে কি-না সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। যাতায়াতের ব্যবস্থা কেমন আছে সেটাও খোঁজ নেয়া হচ্ছে। যাতে করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়। একই সঙ্গে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এসব বিষয়ে কেন্দ্রভিত্তিক সব ধরনের ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সবশেষে বড়দল ইউনিয়ন পরিষদের দশ দিনব্যাপী ২০২৫ এর মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৪০ জন পুরুষ ও ২৪ জন মহিলা সহ মোট ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পরিদর্শনকালে নির্বাচন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, বড়দল ইউপি সচিব মনজুর আলম, গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ