• আজ- বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

আশাশুনিতে সংসদ সদস্য’র সাথে পানি সংকট অধিপরামর্শ সভা

রিপোর্টার: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট নিরসনে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে প্রোমোটিং ক্লাইমেট রেজিলেন্ট ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন ইন সাউথওয়েস্ট বাংলাদেশ এবং ওয়াটার এইড বাংলাদেশের অর্থায়নে ও রুপান্তরের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত এমপি মুহাদ্দিস রবিউল বাশার।

পিসিআর ওয়াস প্রজেক্ট রুপান্তরের ইমরান হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের পলিছি এন্ড এ্যাডভোকেসী লীডার মোঃ ফয়েজউদ্দীন আহম্মেদ, রুপান্তরের জলবায়ু প্রকল্পের ডিরেক্টর মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রংশু শেখর, অফিসার ইনচার্জ শামীম খান, প্রাণী সম্পাদ কর্মকর্তা আঃ সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের ডাঃ ইমরান হুসাইন, সমাজ সেবা কর্মকর্তা কাদাকাটি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রসাশক ও বড়দল ইউনিয়ন চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাহ, চেয়ারম্যান শোভনালী আবু বক্কার সিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজি আবু দাউদ, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউল হুদা তুহিন প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খাজরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বাচ্চু, দরগাহপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান মুকুল। আশাশুনি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুছ, একাডেমিক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউপি সচিব, ইউপি সদস্য এনজি কর্মীসহ বিভিন্ন সরকারির দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ