• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্ত সম্পন্ন

রিপোর্টার: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির বড়দলে প্যানেল চেয়ারম্যান আফজাল সানা কর্তৃক হাইকোর্টের রিপিটিশন মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা নাজমুল হক, সাতক্ষীরা স্থানীয় সরকারের উপ-পরিচালক সাহানাজ বেগম ও আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বড়দল ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে এ তদন্তের কাজ সম্পন্ন করেন।
উল্লেখ্য গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা অনুপস্থিত থাকায় পরিষদের সকল ইউপি সদস্যদের মধ্যে প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত দেখা যায় এবং সেটা লিখিত আকারে প্রশাসনিক দপ্তরে দাখিল করেন সকল ইউপি সদস্যবৃন্দ।
এরই প্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রশাসক হিসেবে মোঃ আক্তার ফারুক বিল্লালকে নিয়োগ দেওয়া হয়। এতে প্যানেল চেয়ারম্যান ১, আওয়ামী লীগ নেতা মোঃ আফজাল সানা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করে।
স্থানীয় জনগণ রিট পিটিশনের বিরুদ্ধে ভ‍্যাকেটের আবেদন করে। শেষে এসে হাইকোর্ট থেকে বিভাগীয়  কমিশনার কার্যালয় খুলনাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার নাজমুল হক বলেন, হাইকোর্টের নির্দেশে রিটপিটিশন মামলার তদন্তে যাওয়া হয়েছিল। সকল ইউপি সদস্য ও স্থানীয়দের বক্তব্য নেওয়া হয়েছে। সেটা মহামান্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ