• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনির ইউএনও কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা

রিপোর্টার: / ৪৪৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। অফিস সহকারী কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও কৃষ্ণা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনির সাবেক এসিল্যান্ড ও বর্তমান শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী আলাউদ্দীন আল মারুফ, নাজির শাহিনুর ইসলাম, শোভনালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ আনিছুর রহমান ও উপজেলা পরিষদের সিএ নাজমুল হুদা।

এসময় পিআইও মোঃ আমিরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পত্রদূত পত্রিকার উপজেলা প্রতিনিধি বিএম আলাউদ্দীন, প্রত্যেক ইউনিয়নের (ভূমি) সহকারী কর্মকর্তা ও উপজেলার প্রত্যেক সরকারি দপ্তরের স্টপ বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে পুস্পস্তবক দিয়ে বিদায় ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবর্গ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ