• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

আশাশুনির দরগাহপুরে এন জে হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

রিপোর্টার: / ৩৭৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এন জে হসপিটাল সাতক্ষীরা এর সহযোগীতায় ইউনিয়ন পরিষদে দিন ব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দরগাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন এনজে হসপিটালের চিকিৎসক ডা. হুমায়রা ইসমাইল (এমবিবিএস) ও ডাঃ ফারহানা ফেরদৌস (এমবিবিএস)।

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস এবং ব্লাড গ্রুপ পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় ইউপি সদস্যগন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ