• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

আশাশুনির প্রতাপনগরে জলবায়ু ক্ষতিগ্রস্তদের সুরক্ষার দাবিতে মানববন্ধন

রিপোর্টার: / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও স্থানচ্যুত মানুষের সুরক্ষার অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সর্বস্তরের মানুষের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নিলুফা খাতুন, আবু মুসা, রহিমা খাতুন, ফাতেমা খাতুন, অঞ্জলি বিশ্বাস এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার ডাঃ সুমন কুমার মালাকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রতাপনগর বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বহু পরিবার বাস্তহারা হয়ে শহরমুখী হলেও কর্মসংস্থানের অভাবে আবারো গ্রামে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু পুনর্বাসনের আগেই নতুন দুর্যোগ আঘাত হানায় তাদের জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। তাঁদের মতে, স্থায়ী বেড়িবাঁধ বাস্তবায়ন হলে প্রতাপনগরের মানুষ পুনরায় ঘরবাড়ি গড়তে পারবে এবং স্বাভাবিকভাবে নিরাপদ জীবনযাপন নিশ্চিত হবে

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ