• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনির বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বিদায় সংবর্ধনা

রিপোর্টার: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির বুধহাটা এ.বি.সি. কেজি স্কুলে বার্ষিক পরিক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভা সভাপতিত্ব করেন কেজি স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম।
প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহাসীন আলী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি ব্যুরো ইয়াছিন আরাফাত, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, সিরাজুল ইসলাম, যশোর বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তী, গাবা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ, সহকারী শিক্ষিকা পাপিয়া সরকার, আনারুল ইসলাম, কেজি স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক শেখ আক্তারুজ্জামান প্রমূখ।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ গ্ৰহনকারী ২৮৭জন শিক্ষার্থীর মধ্যে ৩ক্যাটাগরিতে প্লে- নার্সারি গ্ৰুপ থেকে মেহরিমা তাবাসসুম ৪৫০নাম্বারের মধ্যে ৪৫০নাম্বার, ১ম-২য় শ্রেনী গ্ৰুপ থেকে ৪৫০নাম্বারের মধ্যে ৪৪৯নাম্বার পেয়ে এবং ৩য়-৫ম শ্রেনীর গ্ৰুপ থেকে ৬০০নাম্বারের মধ্যে ৫৯৫.৬নাম্বার অর্জন করে মাহফুজ আহমেদ প্রত্যেক গ্ৰুপে ১ম স্থান অধিকার করে।
শেষে এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫ম শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ