
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে তিনি ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া তিনি মিউটেশন, করনিকা সংশোধন, ডিসিআর সহ অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধারে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার পরামর্শ প্রদান করেন এবং অফিসের সেবা কার্যক্রমকে অব্যাহত রেখে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমিন খান চৌধুরী সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।