• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী ইতিহাসের ম্যাচে নতুন রেকর্ড গড়ে জিতল জাপান ইরানে স্থল অভিযান হবে ‘আত্মঘাতী মিশন’: ট্রাম্পের উপদেষ্টা গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬ লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ

আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া সম্পন্ন: পুরস্কার বিতরন

রিপোর্টার: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে ৩ দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ৪জানুয়ারী সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। এদিন কলেজের ছাত্রছাত্রীরা দৌড়, লাফ, চাকতী ও গ্লোব নিক্ষেপ, স্লো সাইকেল রেস, চেয়ার সিটিং প্রতিযোগিতায় অংশ নেয়।
গত ৫ জানুয়ারী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের সমন্বয়ে গঠিত দল ১৫৩ রান করে। জবাবে অনার্স ও ডিগ্রী ছাত্রদের সমন্বয় গঠিত দল ১৫৬ রান করে বিজয় লাভ করে।
মঙ্গলবার (৬জানুয়ারী) সমাপনী দিনে ফুটবল খেলা অনু্ষ্ঠিত হয়। খেলায় অনার্স ও ডিগ্রী একাদশ ১-০ গোলের ব্যবধানে একাদশ ও দ্বাদশ শ্রেণি একাদশকে পরাজিত করে। খেলা উদ্বোধন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ৩ দিনের বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সবুর, প্রতিযোগিতা আয়োজক কমাটির আহবায়ক প্রভাষক রবিউল ইসলাম ও স্টাফ কাউন্সিল সেক্রেটারী প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কলেজের সকল শিক্ষকমন্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, প্রভাষক জি এম আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মাসুদুর রহমান, ইমরান হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ