• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

আশাশুনি-সাতক্ষীরা সড়কে এ্যাম্বুলেন্স ও ইজিবাইক দুর্ঘটনায় আহত ৬

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি টু সাতক্ষীরা সড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইন দুর্ঘটনা কবলিত হয়ে ৬জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, একটি ক্লিনিকের এ্যাম্বুলেন্স আশাশুনি থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। দুপুর ১টার দিকে এ্যাম্বুলেন্সটি নওয়াপাড়া গ্রামে আঃ রবের বাড়ির কাছে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি যাত্রীবাহি ইজিবাইককে ধাক্কা দেয়। এ্যাম্বুলেন্সের ধাক্কায় ইজিবাইকটি পাশে আঃ রবের বাড়ির ঘেরাবেড়া ভেঙ্গে পাশে ঢুকে যায়।

দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৫ যাত্রী আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়।

বুধহাটা ক্লিনিকে চিকিৎসা নেওয়া উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের সুজিত কুমার বাছাড় জানান, দূর্ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে সাতক্ষীরা হাসপাতালে পাঠানো হয়েছে। চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইজিবাইকের অবস্থা খুবই নাজুক হয়ে গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ