• আজ- শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় তিন মরদেহ উদ্ধার সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে কোন দুই দেশ কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ সবার আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে বরাবরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিশেষ করে ব্রাজিলের ম্যাচ হলে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা আরও বেড়ে যায়।

আগামীকাল শনিবার (২০ তারিখ) ভোর ৬টা ৩০ মিনিটে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করায় কিছুটা চাপে আছে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয় তুলে নেওয়াই মূল লক্ষ্য তাদের।

দেশের দর্শকরা ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করতে পারবেন এই ম্যাচ। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপের ম্যাচগুলো। এ জন্য তারা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব অর্জন করেছে।

শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোন ও ল্যাপটপের মাধ্যমেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে ফুটবলপ্রেমীদের। তবে এ ক্ষেত্রে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে।

সাবস্ক্রিপশন নিয়ে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে। পাশাপাশি দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় বড় পর্দায়ও ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ