• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কাজী সালাহউদ্দিনই হচ্ছেন সাফের সভাপতি

রিপোর্টার: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক: আবারও দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হচ্ছেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানে হবে সাফের কনগ্রেস। সেখানে বিভিন্ন এজেন্ডার মধ্যে ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচনও। কিন্তু সাফ সভাপতি পদে নির্বাচনের প্রার্থী তালিকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এ সভাপতি ছাড়া আর কেউ নেই।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন হবেন এটি প্রায় নিশ্চিতই। এখন কংগ্রেসে পাস হলেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সাফের গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী উপযুক্ত প্রার্থীর সংখ্যা উপলব্ধ পদের সংখ্যাকে অতিক্রম না করায় প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হবেন।

কাজী সালাহউদ্দিন ২০০৯ সাল থেকে সাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ৭০ বছরের ঊর্ধ্ব কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারবেন না- এত দিন এ কথাই বলা ছিল সাফের গঠনতন্ত্রে। তবে নিয়মটা গত বছর কলম্বোয় সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের সীমা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ থেকে এবার আরও একজন জায়গা পাচ্ছেন সাফের কমিটিতে। এক্সিকিউটিভ কমিটিতে থাকছেন বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ। এবারই প্রথমবারের মতো তিনি সাফ কমিটিতে ঢুকছেন।

এছাড়া সাফের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে। এক্সিকিউটিভ কমিটিতে আরিফের সঙ্গে আছেন মালদ্বীপের হুসাইন শাফিউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ