• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

কালিগঞ্জে ছাত্রীকে বিয়ে করলো শিক্ষক: ব্যবস্থা নেওয়ার ঘোষণা

রিপোর্টার: / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে আরবি শিক্ষক মো. মাহবুব আলমের বিরুদ্ধে।

 

বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসার বহিষ্কৃত এই সহকারী মৌলভীর বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী জানান, ১ সেপ্টেম্বর দুপুরে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে জানা যায়, তাঁদের পৌঁছানোর আগেই বিয়ে সম্পন্ন করে বর-কনে কেটে পড়েছেন।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ২৫ আগস্ট শিক্ষার্থীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ মাহবুব আলমকে বহিষ্কার করেছিল।

 

অপহরণের অভিযোগ প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ