• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কে এই ইতিহাস গড়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ৪০ বছর বয়সেও স্পেনের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছেন তা বিশ্ব ফুটবল মঞ্চে বিরল। তার নৈপুণ্যে গোলশূন্য ড্র করেছে দলটি। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন এই গোলরক্ষক। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ ওপেনারে জয় থেকে বঞ্চিত করার পর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তার সতীর্থরা তাকে ঘিরে ধরে অভিনন্দন জানায়।

ম্যাচে স্পেন বারবার আক্রমণ করলেও ভোজিনিয়া একের পর এক সেভ করে দলকে রক্ষা করেন। তার এই নৈপুণ্যের জন্য তিনি ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন। প্রথমার্ধের শেষ দিকে ফেরান তোরেস, পেদ্রি এবং আয়মেরিক লাপোর্তের শট ঠেকিয়ে দেন তিনি।

ভোজিনিয়া কোথায় খেলেন?

ভোজনিয়া পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসে গোলরক্ষক হিসেবে খেলেন। তার ক্লাব ক্যারিয়ার শুরু হয় নিজ দেশ কেপ ভার্দের বাতুকে এফসিতে। এরপর তিনি সিএস মিন্দেলেন্সে যোগ দেন।

তিনি বিভিন্ন দেশের ক্লাবে খেলেছেন—অ্যাঙ্গোলার প্রোগ্রেসো, মলদোভার জিমব্রু চিসিনাউ, পর্তুগালের গিল ভিসেন্তে, সাইপ্রাসের এইএল লিমাসল এবং স্লোভাকিয়ার এএস ট্রেনচিন—এরপর চাভেসে যোগ দেন।

ভোজিনিয়া কি তার আসল নাম?

না, ‘ভোজিনিয়া’ আসলে তার ডাকনাম। তার আসল নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। ছোটবেলায় দাদা-দাদির সঙ্গে বেশি সময় কাটানোর কারণে এই নামটি তার সাথে যুক্ত হয়। পর্তুগিজ ভাষায় এর অর্থ ‘ছোট দাদি’।

তিনি কেপ ভার্দের সাও ভিসেন্তে শহর থেকে উঠে আসেন এবং পুরো ক্যারিয়ারে এই নামটিই জার্সিতে ব্যবহার করেছেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাঙ্গোলায় যাওয়ার পর একই নামে আরেকজন গোলরক্ষক থাকায় তিনি নিজের নাম পরিবর্তন না করে ‘ভোজিনিয়া’ নামটাই রেখে দেন।

স্পেনের বিপক্ষে ম্যাচের পর নিজের আবেগ সামলাতে না পেরে তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, তার দেশের প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়।

তিনি আরও জানান, দাদা-দাদি তার জীবনের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তারা এখন আর বেঁচে নেই—এই আবেগই তাকে কাঁদিয়েছে। এছাড়া তার মা ভিসা সমস্যার কারণে ম্যাচে আসতে পারেননি।

বিশ্বকাপের এই ম্যাচ শেষে বিশ্বজুড়ে নতুন পরিচিত মুখ এখন ভোজিনিয়া। তার নাম ও ছবি এবং ম্যাচের একাধিক মূহুর্ত ইন্টারনেটজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ম্যাচের পর তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা কয়েক ঘণ্টার মধ্যেই দ্রুত বেড়ে যায়। তার পারফরম্যান্স বিশ্বজুড়ে আলোচনায় আসে।

ফরাসি তারকা পল পগবাও সামাজিক মাধ্যমে তার প্রশংসা করেন, বলেন তিনি (ভোজিনিয়া) সত্যিই অসাধারণ পারফর্ম করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ