• আজ- শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি বাবলু, বাবু সম্পাদক আশাশুনিতে বায়ার কোম্পানির ভুল পরামর্শে বালাইনাশক ব্যবহারে ৮০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে তরমুজ চাষী কালিগঞ্জে বিশেষ অভিযানে ৩৩৬০ কেজি বিষাক্ত রাসায়নিক মিশ্রিত আম জব্দ কালিগঞ্জে স্টার ফিলিং এবং ফিলিং স্টেশনে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: তেল বিতরণে শৃঙ্খলা জোরদার আশাশুনিতে জোর পূর্বক ধান কেটে লুটের অভিযোগ কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্নামেন্টের উদ্বোধন তীব্র গরম ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত কালিগঞ্জে ছেলেধরা গুজব: আটক নারী সন্তানের খোঁজে আসা এক মা নিজের অপকর্ম ঢাকতে স্বর্ণ ব্যবসায়ী শাহিনের সংবাদ সম্মেলন মন্ত্রীর ভুয়া সিল-স্বাক্ষর করে জমি লিজের চেষ্টা, গ্রেপ্তার ২

গরম নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

অনলাইন ডেস্ক: আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ও রয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ‘আজ শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ তাপপ্রবাহের সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। গতকাল ৩৬ দশমিক ৮ ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা, অধিকাংশ জায়গায় তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। এই গরম অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ