• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

তালায় ৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, একজন পলাতক

রিপোর্টার: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ৬ পিস ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাইন হাজরাকাটি গ্রামের মৃত আবু জাফর মোড়লের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাকাটি পূর্বপাড়া মোড় এলাকায় মাদক কেনাবেচা চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান গ্রাম পুলিশ শেখ সোহেল। অভিযানকালে মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরে ফেলেন তিনি। তবে এ সময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তার সহযোগী একই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫)।

​পরবর্তীতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুল হালিমকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে আসামিকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যান।

​এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ