• আজ- মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় এমপি খালেক

রিপোর্টার: / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

জিএম আমিনুল হক: ‎“মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
‎
‎সভায় প্রধান অতিথি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মাও: আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আ. আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের আমির মাও: আব্দুস সালাম, মিডিয়া সম্পাদক মাও: আনিসুর রহমান, ইউপি সদস্য আনিসুর রহমান, মাও: মুহাম্মদ আলী হাবিবী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎এ সময় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুস সালামকে ধুলিহর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুর এ মতিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ