• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

পূজামন্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

রিপোর্টার: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, কেউ যদি অপপ্রচার, গুজব বা সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক কর্মকন্ড চালায় কিম্বা পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশ আয়োজিত মঙ্গলবার সকাল ১১ টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ দমন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাইবার বুলিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা পুলিশ বদ্ধপরিকর। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হোসেন খান, বিশেষ শাখার পরিদর্শক হাফিজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ