• আজ- শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় তিন মরদেহ উদ্ধার সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে কোন দুই দেশ কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ সবার আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে কোন দুই দেশ

রিপোর্টার: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে আসছে এক স্মরণীয় দিন। রোববার (২১ জুন) মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে ‘গ্রুপ এফ’-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে তিউনিসিয়া ও জাপান। আর এই ম্যাচটিই হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ইতিহাসের ১০০০তম ম্যাচ।

২০২৬ সালের বর্ধিত এই বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত এই আসরেই স্পর্শ করবে এই ঐতিহাসিক মাইলফলক।

এই ঐতিহাসিক ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকছেন রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাকস। তার সহকারী হিসেবে থাকছেন ফেরেনজ তুনিয়োগি এবং মিহাই মারিকা। এছাড়া চতুর্থ অফিসিয়াল এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কোস্টারিকার জুয়ান ক্যালডেরন এবং জুয়ান কার্লোস মোরা।

এই বিশেষ মুহূর্তটি উদযাপনের জন্য ম্যাচ পরিচালনাকারী সকল অফিসিয়াল একটি বিশেষ ‘অ্যাডিডাস’ কিট পরিধান করবেন, যার হাতা বা স্লিভে সোনালী স্ট্রাইপ এবং একটি ‘ম্যাচ ১০০০’ প্যাচ থাকবে।

ফিফার প্রধান রেফারিং অফিসার পিয়েরলুইগি কলিনা জানিয়েছেন, কোভাকসকে তার যোগ্যতার ভিত্তিতেই এই ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে, আর এই মাইলফলকটি ম্যাচটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

উল্লেখ্য, এই ম্যাচটি ২০০২ সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে তিউনিসিয়া ও জাপানের লড়াইয়ের স্মৃতিকেও ফিরিয়ে আনছে।

১৯৩০ সালে মাত্র ১৩টি দল এবং ১৮টি ম্যাচ নিয়ে যাত্রা শুরু করেছিল ফিফা বিশ্বকাপ। সেই শুরু থেকে আজ ৪৮টি দেশের অংশগ্রহণে ১৬টি শহরে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ এখন বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে পরিণত হয়েছে। সেই দীর্ঘ পথচলার এক মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ