• আজ- মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া দেখালেন নতুন চমক

রিপোর্টার: / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বুধবার চিলির ক্লাব কোলো-কোলোর হয়ে অভিষেক হয়েছে কেপ ভার্দের চমক জাগানো গোলরক্ষক ভোজিনিয়ার। এই ম্যাচে তিনি কোনো গোল হজম করেননি। সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে কোপা চিলির ম্যাচে কোলো-কোলো ৩-০ গোলে ইউনিয়ন এস্পানিওলাকে হারায়।

৪০ বছর বয়সী এই গোলরক্ষককে মাঠে থাকা স্বাগতিক দর্শকরা উষ্ণ অভ্যর্থনা জানান। কোলো-কোলোর সহজ জয়ে অবদান রাখার পর তিনি দর্শকদের করতালি পান।

কয়েক সপ্তাহ আগেই উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে আলোচিত এক নাম হয়ে ওঠেন ভোজিনিয়া।

কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে নেমে নকআউট পর্বে পৌঁছায়। এই সাফল্যে বড় ভূমিকা রাখেন ভোজিনিয়া। তার নৈপুণ্যে কেপ ভার্দে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন এবং দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ড্র করে। শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে অল্প ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনার কাছে।

স্পেনের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে সামাজিক মাধ্যমে তারকা বানিয়ে দেয়। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা প্রায় ৫০ হাজার থেকে বেড়ে ২৯ মিলিয়নেরও বেশি হয়ে যায়।

এর আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে খেলেছেন ভোজিনিয়া। এছাড়া তিনি খেলেছেন অ্যাঙ্গোলা, সাইপ্রাস, মলদোভা ও স্লোভাকিয়ার ক্লাবেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ