• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের র‌্যালি ও সমাবেশ

রিপোর্টার: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকাল ৪ টায় জজকোর্ট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বর্ণাঢ্য র‌্যালি বের করেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউমার্কেট চত্বরে সমাবেশে মিলিত হন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আহবায়ক প্রভাষক মোঃ মামুনুর রহমান। সদস্য সচিব রুবেল গাইনের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মাস্টার ফজলুল হক, শ্রী সুকুমার চক্রবর্তী, যুগ্ম সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল্লাহ বিশ্বাস, আশরাফ সরদার, কৃষক নেতা মাস্টার আব্দুল জব্বার, শ্রী নিতাই চক্রবর্তী, কল্পনা ব্যানার্জী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মাসুদ, পল্লব সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা দৈনিক আট ঘণ্টা কর্মদিবস, সমকাজে নারী পুরুষের সমমজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি হ্রাস, নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সাতক্ষীরা টেক্সটাইল মিল পুনরায় চালুকরণ, কৃষকের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য, বাজার সিন্ডিকেট দমন এবং যানজট নিরসনে সাতক্ষীরার প্রধান সড়ক চারলেনে উন্নীত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ