• আজ- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্ম অবমাননার অভিযোগ এনে কথিত তৌহিদী জনতার নেতার ইন্ধনে মব সৃষ্টি: যুবকের মৃত্যু সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ: সুন্দরবনে আবারো মুক্তিপন দাবি সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. এন্তাজ আলীর স্ত্রী ও অপরাধ বার্তার প্রকাশক সুজয়ের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন: শোক জ্ঞাপন

ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুল মেডিকেল রিপোর্ট ঘিরে বিতর্ক

রিপোর্টার: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেস্ক: প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগের বিচার চলছে। এরই মধ্যে মামলায় জমা দেওয়া মেডিকেল পরীক্ষার নথি নিয়ে বড় ধরনের ভুলের কথা স্বীকার করেছে আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবীমা প্রতিষ্ঠান। জানা গেছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে যে মেডিকেল রিপোর্ট উপস্থাপন করা হয়েছে, সেগুলো আসলে তার বাবার।

সোমবার (২৪ আগস্ট) এএফপির নজরে আসা এক চিঠিতে সুইস মেডিকেল জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে গঠিত চিকিৎসা কমিশনের কাছে ভুলবশত ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার নামে কিছু মেডিকেল পরীক্ষার নথি জমা দেওয়া হয়েছিল। তবে নথিগুলো আসলে তার বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার। ২০১৫ সালে মারা যান ম্যারাডোনার বাবা।

গত সপ্তাহে মামলায় এই ভুলটি তুলে ধরেন বিচারাধীন সাত স্বাস্থ্যকর্মীর একজনের আইনজীবী। আর্জেন্টিনায় গত এপ্রিলের মাঝামাঝি থেকে ওই সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে বিচার চলছে। চিকিৎসায় সম্ভাব্য অবহেলার কারণে ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে—এমন অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর সময় তিনি অ্যাকিউট পালমোনারি এডিমায়ও আক্রান্ত ছিলেন, যে অবস্থায় ফুসফুসে তরল জমে যায়।

ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চলমান এই বিচারপ্রক্রিয়া অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ