
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত দেড়টার দিকে মর্জিনা বেগম নামে ওই গৃহবধু স্বামীর উপর অভিমান করে বিষপান করে। তার বাড়ি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আব্দুল বারীর স্ত্রী (৪০)।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে মর্জিনা বিষপান করে। এসময় তাকে তাৎক্ষনিক তার স্বামীসহ পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তবে, এব্যাপারে পুলিশের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।