• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ

রিপোর্টার: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় “শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
জেলা প্রশাসক সভা থেকে এসময়, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ রাখার স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, এই সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীকে কোচিং সেন্টারে পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক আরো বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোনো স্থানে কোচিং পরিচালনা করলে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবেন। এছাড়া বিদ্যালয়ের ক্লাস চলাকালে ফটক তালাবদ্ধ রাখতে হবে যাতে অযথা আসা-যাওয়া না হয়। শিক্ষার্থীদের মধ্যে ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি এসময় বলেন, বর্তমানে কোচিং অনেকটা ‘ফ্যাশনে’ রূপ নিয়েছে। এর ফলে প্রকৃত শিক্ষার চেয়ে অনেকে শুধুমাত্র কোচিং নির্ভর হয়ে পড়ছে। তাই অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করা জরুরি। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনের প্রতি মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই দায়িত্বশীল হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ আবুল খাযয়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত শিক্ষাবিদরা জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ