• আজ- শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় তিন মরদেহ উদ্ধার সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ কামনা সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতা বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে কোন দুই দেশ কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ সবার আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন: ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

সবার আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মেক্সিকো। দুই দলই আগের ম্যাচে জিতেছিল। তাই এই লড়াই ছিল গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মেক্সিকো।

ম্যাচের শুরুতেই হলুদ কার্ড দেখেন কোরিয়ার লি কাং-ইন। মাঝমাঠে রোমোর পায়ে পা মাড়িয়ে দেওয়ায় উরুগুয়ের রেফারি তাকে কার্ড দেখান।

খেলার শুরুতে কোরিয়া দ্রুত আক্রমণে উঠছিল। তবে মেক্সিকোর অফসাইডের ফাঁদে বারবার আটকে যাচ্ছিল তারা। ম্যাচের ৭ মিনিটেই সন হিউং মিনের একটা শট গোললাইন থেকে ক্লিয়ার করে মেক্সিকো। তবে অফসাইডের কারণে সেটা গোল হিসেবে গণনা হতো না।

এরপর মেক্সিকোর হোয়াকিন কিনিয়োনেস একটা দারুণ হেডার নেন। কিন্তু কোরিয়ার গোলরক্ষক ডানপাশে ডাইভ দিয়ে সেটা ঠেকিয়ে দেন। প্রথমার্ধে গোলের সুযোগ বেশি তৈরি করেছিল কোরিয়াই। তবে তিনবার অফসাইডের কাটায় পড়ে তাদের আক্রমণ। ফলে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে কোরিয়ার গোলরক্ষক কিম সিউং গিউ একটা বড় ভুল করে বসেন। মেক্সিকোর একটা উঁচু ক্রস হাতে নিয়েও মাটিতে পড়ার সময় বল ছিটকে ফেলে দেন তিনি। সামনে থাকা লুইস রোমো প্রথম ছোঁয়াতেই বলটা জালে জড়িয়ে দেন। এতে এগিয়ে যায় মেক্সিকো।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় কোরিয়া। কয়েকবার মেক্সিকোর গোলমুখে হানা দেয় তারা। তবে দুবার দেয়াল হয়ে দাঁড়ান মেক্সিকো গোলরক্ষক রাউল রানহেল। এক পর্যায়ে কোরিয়ার চো হেড করে প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিলেন। কিন্তু রানহেল উপুড় হয়েও এক হাত বাড়িয়ে বলটা গ্লাভসে জড়িয়ে নেন।

শেষ দিকেও সমতা ফেরাতে পারেনি কোরিয়া। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো এবং গ্রুপের শীর্ষে উঠে যায় তারা। চলে যায় দ্বিতীয় রাউন্ডে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ