• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

সর্বজনীন পেনশন স্কিমে সবাইকে সম্পৃক্ত করতে প্রচার বাড়ানোর আহ্বান

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সকলকে উদ্বুদ্ধ করতে কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দের অংশগ্রহণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগষ্ট -২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পেনশন এর স্কীম ব্যবস্থাপনা ও পরিকল্পনার সহকারী মহা ব্যবস্থাপক (উপ-সচিব) মোঃ আলমগীর হোসেন।

 

বক্তব্যে তিনি বলেন সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে আগ্রহী হতে হবে। সরকারী চাকুরীজীবীর বাইরে প্রবাস স্কীম, সুরক্ষা স্কীম, প্রগতি স্কীম ও সমতা স্কীমের আওতায় নিজেকে অন্তভুক্ত করতে ব্যাপকভাবে প্রচারনা চালাতে হবে। এ স্কীমটি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতিহারে উল্লেখযোগ্য। আমরা চাই পেনশন স্কীমের মধ্যে সাধারণ মানুষ উপকৃত হোক।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রোবর্তী, ইডা’র নির্বাহী পরিচালক আক্তার হোসেন প্রমুখ।

 

এসময়ে প্রজেক্টরের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব ও ব্যাক্তিজীবনে প্রয়োজনীয়তার বিষয়ে সকলকে অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ