• আজ- মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি

সাতক্ষীরায় অসহায় রমজান আলীর পাশে সেবাই মুক্তির পথ ফাউন্ডেশন

রিপোর্টার: / ১৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদরের ধুলিহর তালতলা গ্রামের অসহায় ও অসুস্থ রমজান আলী বাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবাই মুক্তির পথ ফাউন্ডেশন’। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে সংগঠনের উদ্যোগে রমজান আলীর বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, মুসা হুসাইন, শামীম রেজা, মোমিনুর রহমান, বাবলুর রহমান, আক্তারুল ইসলাম, মো. হোসেন আলী, মোহন হোসেন, শাহাজাহান কবির, আছাদুল ইসলাম, সাইফুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ‘সেবাই মুক্তির পথ ফাউন্ডেশন’ ২০২৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রমজান আলীর অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়ানো হয়েছে।

তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজান আলীর পরিবারটি অত্যন্ত অসহায়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই যেন এই পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হন রমজান আলী বাবু। এতে তার মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। এরপর থেকে ধীরে ধীরে তিনি পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারছেন না। স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে তার পরিবারে এখন নেমে এসেছে চরম আর্থিক সংকট। অর্থের অভাবে একদিকে যেমন তার চিকিৎসা ব্যাহত হচ্ছে, অন্যদিকে পরিবারের সদস্যদের খাদ্যসংস্থানও কঠিন হয়ে পড়েছে।

মানবিক সহায়তা পেলে রমজান আলী ও তার পরিবার কিছুটা স্বস্তি পেতে পারে বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ