• আজ- মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি

সাতক্ষীরায় ওসি’র বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ: কর্মসূচি চলাকালে ক্লোজড

রিপোর্টার: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সশস্ত্র হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ এবং সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমানের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা ছাত্রদল। তীব্র আন্দোলনের মুখে কর্মসূচি চলাকালেই সদর থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে জেলা ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​সমাবেশে আন্দোলনকারী নেতারা অভিযোগ করে বলেন, সম্প্রতি সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পি এবং ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসানসহ ১০ জন নেতাকর্মীর ওপর ছাত্রলীগের ক্যাডাররা সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও আসামিদের গ্রেফতারে পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

​তারা আরও জানান, হামলার মূল আসামিদের গ্রেফতারের দাবিতে গত ১৩ আগস্ট পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে সোমবারের (১৭ আগস্ট) এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

​বিক্ষোভ কর্মসূচি চলাকালেই পরিস্থিতি বিবেচনা করে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সদর থানার ওসি মাসুদুর রহমানকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। ওসির অপসারণের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনরত নেতাকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উল্লাস দেখা দেয়। পরে নেতারা এ সিদ্ধান্তকে নিজেদের রাজপথের আন্দোলনের প্রথম বিজয় হিসেবে আখ্যায়িত করেন।

​সমাবেশ থেকে ছাত্রদল নেতারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসিকে প্রত্যাহার আমাদের প্রাথমিক সাফল্য। তবে হামলায় জড়িত মূল আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ