• আজ- মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ চাঁদাবাজদের ভয়ে ব্যবসায়ীরা খুলনা ছাড়ছেন: কেসিসি প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর আশাশুনিতে চায়ের দোকানীর ঘর ভাংচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিবণ দাবি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতার মৃত্যু খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা রহস্যজনক সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী ও ব্লাকমেইল, দেবহাটার কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিবণ দাবি

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে নদীতে মাছ ধরতে যেয়ে অপহরণের কবলে পড়েছেন ১০ জেলে। মুক্তির জন্য ১০ লক্ষ টাকা দাবি করেছে বনদস্যু আমির আলী বাহিনী। গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরবনের আগুনজ্বালা ও চালতেবাড়ি খাল থেকে জেলেদের অপহরণ করা হয়।

 

এ সময় জেলেরা নৌকায় ঘুমিয়ে ছিল বলে ফিরে আসা জেলেরা জানায়। অপহৃত জেলেরা হলেন- উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান, খোরশেদ, ছোট ভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী, জহর আলী, সিংহরতলী গ্রামের সুরত আলী এবং কয়রা এলাকার মমিন মন্ডল, দিদারুল ও ইমরান আলী। স্বজনদের অভিযোগ গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আমীর আলী ও দাতিনাখালি গ্রামে আলম সানার নেতৃত্বে বনদস্যুরা জেলেদের অপহরণে জড়িত।

 

ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। গত রোববার দিনের বেলায় মাছ ধরে রাতে খাওয়া শেষে সবাই নৌকায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বনদস্যু আমীর আলী বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে এবং মুক্তির জন্য ১০ লক্ষ টাকা দাবি করে। সাতদিনের মধ্যে মুক্তিপনের টাকা বিকাশে পরিশোধ না করলে জেলেদের হত্যার হুমকি দিয়েছে বনদস্যু বাহিনী।

 

এ ঘটনায় জেলে পরিবার ভীষণ উদ্বিগ্ন। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এ সি এফ) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি। বন বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তবে প্রয়োজনীয় জলযান ও লোকবলের অভাবে বিশাল এলাকায় সঠিকভাবে অভিযান চালানো অনেক কঠিন বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ