• আজ- রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

সাতক্ষীরায় ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, ৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

রিপোর্টার: / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দুই দফা দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ র‍্যালি করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। আগামী ৬ জুলাইয়ের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে কর্মচারীদের একটি বিশাল বিক্ষোভ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং: বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখার পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান এবং জগন্নাথপুর শাখার পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহ বিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাদিন অফিসে কাজ করেও মাসে মাত্র ৪,৪৬০ টাকা বেতন পাই, যা দৈনিক হিসেবে মাত্র ১৫০ টাকা। বর্তমান বাজারের যে পরিস্থিতি, তাতে এই সামান্য টাকায় পরিবার ও ফ্যামিলি চালানো আমাদের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। সরকারি দপ্তরে চাকরি করেও আমাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্যের শিকার হলেও কর্তৃপক্ষ আমাদের দিকে কোনো নজর দিচ্ছে না।”

বক্তারা আরও জানান, এর আগে দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ‘কলম ধর্মঘট’ পালন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী আজ রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনকারীদের ২ দফা দাবি হলো: ১. বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা ন্যূনতম তিনগুণ বৃদ্ধি করতে হবে। ২. এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ৬ জুলাই (সোমবার) থেকে দেশের ৮,৫০০টি শাখা ডাকঘরে একযোগে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। দেশের ডাক সেবা সচল রাখতে এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের শীর্ষ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ