• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের সংবর্ধনা: সততা-নিষ্ঠার মাধ্যমেই নিশ্চিত হবে মানুষের ন্যায়বিচার- অ্যাড: শাহ আলম

রিপোর্টার: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: “আইন হোক মানবতার, ন্যায় হোক সবার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের সাতক্ষীরা আইনজীবী সমিতির তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় শহরের সিটি কিচেন (চায়না বাংলা) মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোল্লা আব্দুস সোবহান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট হাফেজ আল আমিন এবং হামদ পরিবেশন করেন শিল্পী মোহররম হোসাইন।

পরে উদ্বোধনী বক্তব্য দেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড: শাহ আলম।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের দক্ষতা, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন এবং মানবিক মূল্যবোধ ও পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রটারী মাওলানা আজিজুর রহমান, পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি এড.সম সালাউদ্দীন অ্যাড: মনিরুল ইসলাম পান্না, অ্যাড: শেখ জাকিরুল ইসলাম, অ্যাড: শেখ সেলিম আল আজাদ,অ্যাড: আবুবকর সিদ্দীক, অ্যাড: বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।

পরে ২০২৬ সালের তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন আইনজীবী এড বিপ্লব হোসেন বলেন, আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে পেশাজীবন শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার আয়োজিত এই সংবর্ধনা তাদের নতুন পথচলায় অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস যুগিয়েছে।

নবীন আইনজীবিরা বলেন, আইন পেশা শুধু একটি জীবিকা নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার একটি মহৎ দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

নবীন আইনজীবীরা আরও বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে তারা দক্ষ, মানবিক ও আদর্শ আইনজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে চান। ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ