
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার তার বাড়ির পাশের একটি মৎস্যঘের থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত কিশোরের নাম আব্দুল্লাহ। সে সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর কুলতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পারিবার জানায়, তিন দিন আগে সে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মৎস্যঘেরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুল্যাহ অপ্রকৃতস্থ জানিয়ে ইউডি মামলা করা হয়েছে বলে জানান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।