• আজ- মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পায়ু পথে দেড় কোটি টাকার স্বর্ণের বার: ভারতীয় নাগরিক আটক কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা: সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা সাতক্ষীরার নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি’র পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্নহত্যা: চিরকুট লিখে দায়ী করল শিক্ষককে ১১ দলীয় জোটের লংমার্চ থেকে ফেরার পথে তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত- ১০ সাতক্ষীরায় নির্মাণাধীন ভবনে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি

সাতক্ষীরায় প্রতিবেশীদের সহযোগিতায় রক্ষা পেল এক পরিবার

রিপোর্টার: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
??????????????

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিবেশীদের আন্তরিক সহযোগিতায় অগ্নিকাণ্ডের হাত থেকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে একটি পরিবার।

শনিবার সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকায় রাফিদ সিডস কোম্পানির কর্মকর্তা সুকুমার রায় ও শিক্ষিকা প্রতিভা রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত লেলিহান শিখা রান্নাঘরসহ ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আগুনে কাঠ ও কাপড় পুড়তে শুরু করলে চারপাশে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এ সময় প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হন।
আগুন প্রায় নিয়ন্ত্রণে আসার পর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে সুকুমার রায় বলেন, “আমি আমার প্রতিবেশীদের কাছে ঋণী। তাঁদের আন্তরিক সহযোগিতার কারণেই বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।” তিনি প্রতিবেশীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ