
নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরায় প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় কলেজ পড়ুয়া যুবকের ব্যবসা প্রতিষ্ঠানে দুই যুবকের সাথে মারপিটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শহরের কাটিয়া আমতলা মোড়ের আলামিন এন্টার প্রাইজে এ ঘটনা ঘটে ।
বিষয়টি আলামিন এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী কাটিয়া পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে জানিয়েছে । আলামিন এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মনি এ প্রতিবেদককে জানান, শহরের মধ্যকাটিয়া গ্রামের সমীর ড্রাইভার আমার প্রতিষ্ঠানে চাকুরী করত । অতি সম্প্রতি তাকে অব্যহতি দেওয়া হয় । তার ছেলে রুপমের প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ১৫ সেপ্টেম্বর রাত ৭ টা ৫০ মিনিটের দিকে সে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার ছেলে আমার ছেলে আরফাত জামান মাহিকে উগ্র অবস্থায় বাইরে ডাকে। যা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে ।
ঘটনার তারিখ ও সময়ে সমীরের কলেজ পড়ুয়া ছেলে রুপম প্রতিষ্ঠানে প্রবেশ করে আমার ছেলে আরফাত জামান মাহি এবং আমার ভাইপো তামিমকে মারধর শুরু করে । এসময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে আমিসহ ঘটনাস্থলে থাকা অনান্যরা দুপক্ষকে থামানোর চেষ্টা করি । আমার প্রতিষ্ঠানে প্রবেশ করে ছেলে ও ভাইপোকে মারধরের ভিডিও চিত্র সিসি ক্যামেরায় সংরক্ষিত আছে।
ঘটনার পর রুপম তার বন্ধু বান্ধবদের নিয়ে আমার ছেলে ও ভাইপোর ওপর নতুন করে হামলার প্রস্তুতি নিলে বিষয়টি আমি কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানায়। বিষয়টি শান্তিপূর্ন সমাধানের জন্য কাটিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই দু’পক্ষকে নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার বসবেন।
স্থানীয় একাধিক সুত্র দাবী করেছে রুপম বিপথগামী ও নেশাগ্রস্ত । এ ব্যাপারে রুপমের পিতা ড্রাইভার সমীরের বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি ।