• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে প্রাণ গেল শিশু অর্ণবের

রিপোর্টার: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম অর্নব দেবনাথ (২)। সে বুধহাটা গ্রামের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী কৃষ্ণ দেবনাথের পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে অর্নব বাড়ির উঠান ও আশপাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ