• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরার ভোমরার পূজামন্ডপ পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

রিপোর্টার: / ৪০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি পূজামন্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় তিনি পূণ্যার্থীদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দেন।

বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বাঙালির প্রতিটি উৎসব সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে পালন করে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক। আমরা চাই, এ আনন্দ উৎসবের অংশীদার হোক সবার জীবন।

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব শুধু সীমান্ত পাহারা দেওয়া নয়, বরং মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেকোনো প্রকার চোরাচালান বা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি প্রস্তুত। পূণ্যার্থীরা নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে পূজার সকল আচার-অনুষ্ঠান পালন করবেন- এটাই আমাদের প্রত্যাশা।

মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। বিজিবি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। দেশের প্রতিটি ধর্মীয় ও সামাজিক উৎসব সফল ও শান্তিপূর্ণ করতে আমরা সর্বদা বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল আশরাফুল হক, অধীনস্থ ৩৩ বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের কমান্ডার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ