• আজ- শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিককে বাড়ি থেকে তুলে আনার হুমকি: শ্যামনগর ইউএনওর পক্ষে দালালি বিবৃতি নির্বাচিত হলে মাদক নির্মূলে প্রত্যেকটি ওয়ার্ডে সুধিজনদের সমন্বয়ে মাদক বিরোধী কমিটি গঠন করবো: সাংবাদিক জাহিদ হোসাইন সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা

সাতক্ষীরা আদালত থেকে হ্যান্ডক্যাপ পরা আসামীর পলায়ন: পরে জনতার সহায়তায় আটক

রিপোর্টার: / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো: আজমাইন নামের এক আসামীর পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে আশাশুনি থানা থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসার সময় পালানোর চেষ্টাকালে পুলিশ ও জনতার হাতে আটক হয়।

ওই ‍যুবকের নাম আজমাইন (২৫)। সে আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামের মনিরুল গাজীর ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মঈনুদ্দিন জানান, গত ৩ আগষ্ট গোদাড়া গ্রামে একটি মারপিটের ঘটনায় আশাশুনি থানায় জিআর- ১৫৭/২৬ নং মামলা হয়। ধারা-৩২৩/ ৩০৭/ ৩৭৯/ ৩৫৪/ ৫০৬/ ১১৪ পিসি। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে আজমাইনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার দুপুর একটার দিকে মহেন্দ্রযোগে তাকে আদালতে পাঠানো হয়। দেড়টার দিকে আজমাইনকে গারদে নিয়ে যাওয়ার পথে বারান্দায় তোলার সময় হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। দুপুর দুইটার দিকে পলাশপোল বউবাজার এলাকা থেকে পুলিশ ও স্থানীয় জনগন তাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ