• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ইতিহাসের ম্যাচে নতুন রেকর্ড গড়ে জিতল জাপান ইরানে স্থল অভিযান হবে ‘আত্মঘাতী মিশন’: ট্রাম্পের উপদেষ্টা গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬ লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

সাতক্ষীরা পুলিশ সুপারের আশাশুনি থানা পরিদর্শন

রিপোর্টার: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি থানা পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। মঙ্গলবার বেলা ১১টায় তিনি আশাশুনি থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃংক্ষলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আশাশুনি থানার অফিসার ফোর্স এবং আশাশুনির গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন হবে এ যাবৎকালের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করতে পারে এ বিষয়ে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করতে হবে। পুলিশ সদস্যদের পাশাপাশি তিনি গ্রাম পুলিশদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সতর্ক অবস্থানে থেকে ন্যায় নিষ্ঠার সহিত কর্তব্য পালন করতে নির্দেশ প্রদান করেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানানোর জন্য তিনি গ্রাম পুলিশদের নির্দেশ প্রদান করেন। তিনি শান্তি শৃংক্ষলা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন। পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ,
অতিঃ পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম,
ডিআইও-১ এস এম আব্দুল আলীম।
এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান, ইন্সপেক্টর তদন্ত আবদুল ওয়াদুদ সহ থানার অফিসার ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ