• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরা শহরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গ্রিলের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা এ সময় প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার আমির হোসেন খান চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আমির হোসেন খান চৌধুরী জানান, দোতলা বাড়ির উপরতলায় তিনি থাকেন এবং নিচতলায় থাকেন তার মা মর্জিনা খাতুন। তবে শুক্রবার মর্জিনা খাতুন বেড়াতে গিয়েছিলেন ভাইয়ের বাড়িতে। তার স্ত্রীও সেদিন বাড়িতে ছিলেন না। ফলে নিচতলার ঘর ফাঁকা ছিল।

তিনি বলেন, প্রতিদিনের মতো আমি রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়ি। সকালে ছোট ভাই ডাকাডাকি করলে ঘুম ভাঙে। দেখি তার ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে গিয়ে দেখি মায়ের ঘরের গ্রিলের তালা ভাঙা এবং আলমারিও ভাঙা। ভেতরে রাখা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নেই।
ভুক্তভোগীর মা মর্জিনা খাতুন জানান, তার দুই মেয়ে ঢাকায় থাকেন। তাদের স্বর্ণালংকার নিরাপদ ভেবে তিনি নিজ ঘরে রেখেছিলেন। তিনি বলেন, ঢাকায় এত গহনা রাখা ঠিক হবে না ভেবে আমার কাছে রেখেছিল মেয়েরা। শুক্রবার বেড়াতে গিয়েছিলাম ভাইয়ের বাড়ি। সকালে বড় ছেলে ফোন দিয়ে চুরির ঘটনা জানাল। এখন আমি মেয়েদের কী বলব?

চুরির ঘটনার বিষয়ে ছোট ছেলে আকবর হোসেন খান চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। পরে বড় ভাইকে ডেকে তালা খুলি। মায়ের ঘরে গিয়ে দেখি সব তছনছ। আমার দুই বোনের প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার রাখা ছিল। সবই চোরেরা নিয়ে গেছে।
কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিংকু মন্ডল জানান, ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক রাতের ব্যবধানে স্বর্ণালংকার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে চোরচক্রকে শনাক্ত ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ