
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিমবন বিভাগ খুলনা রেঞ্জের আওতাধীন সত্যপীর খালের পূর্ব পাশের গহীন সুন্দরবনের ভেতর থেকে শিকারির ফাঁদে আটক থাকা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পরে সেটি সুন্দরবনের অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার বিকালে সত্যপীর খালের পূর্ব পাশের গহীন সুন্দরবনে শিকারীর ফাঁদে আটক থাকা হরিণটি উদ্ধার করা হয়। এসময় ১২ টি সিটকা ফাঁদ উদ্ধার করা হয়।
জানা গেছে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন রক্ষী ও সিপিজি সদস্যরা গহীন সুন্দরবনে ফুট পেট্রোলিং করার সময় শিকারীরা ছিটকা ফাঁদে হারিণটি আটকে থাকতে দেখতে পান। এসময় তারা হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে। এবং সুন্দরবনের গহীনে আশপাশ এলাকা তল্লাশি করে ১২ টি ছিটকা ফাঁদ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, আমরা সত্যপীর খালের পূর্ব পাশের গহীন বন অঞ্চলে ফুট পেট্রলিং করার সময় শিকারীর ছিটকা ফাঁদে একটি হরিণের পা বেধে থাকতে দেখতে পাই। হরিণটি খুব কষ্ট হচ্ছিলো। আমরা গিয়ে হরিণটির পা খুলে দিয়ে সুস্থ অবস্থায় সুন্দরবনে অবমুক্ত করি এবং ঘটনাস্থলের আশেপাশ এলাকায় তল্লাশি করে ১২ টি ছিটকা ফাঁদ উদ্ধার করি।