• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্পেন নাকি আর্জেন্টিনা- শিরোপা কার হাতে উঠবে জানাল এআই

রিপোর্টার: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র একটি ম্যাচ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন।

ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। কে জিতবে বিশ্বকাপ, কার হাতে উঠবে সোনালি ট্রফি—এ নিয়ে চলছে নানামুখী আলোচনা ও বিশ্লেষণ।

এই আলোচনায় যোগ দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটও। তাদের পূর্বাভাস অনুযায়ী, শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে স্পেন।

কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, ফাইনালে স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারাতে পারে। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছে লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল। পূর্বাভাস অনুযায়ী, ইয়ামাল ২৪ মিনিটে এবং ওইয়ারসাবাল ৭৮ মিনিটে স্পেনের হয়ে গোল করতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে, লিওনেল মেসির নেওয়া পেনাল্টি থেকে।

শুধু ম্যাচের ফল নয়, সম্ভাব্য ম্যাচসেরার নামও জানিয়েছে কপিলট। গোলদাতাদের পরিবর্তে স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিকেই ম্যাচসেরা হওয়ার সম্ভাব্য দাবিদার হিসেবে দেখছে তারা। কপিলটের মতে, মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে দলের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ মিডফিল্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ