• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

তালায় জলবায়ু পরিবর্তন এবং নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

রিপোর্টার: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সেকেন্দার আবু জাফর বাবু , তালা, (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উত্তরণ, যুব পানি কমিটি ও পাঠক ফোরামের যৌথ উদ্যোগে জলবায়ু পরিবর্তন এবং নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুবসমাজের সক্ষমতা বিকাশের জন্য স্কুল কলেজ পর্যায়ে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে সবাইকে একসাথে কাজ করতে হবে। একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। জলাবদ্ধতার জন্য যে বা যাহারা জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। যোগদানের পর থেকেই জলাবদ্ধতা নিরসনে খাল বিলের নেপটপাটা অপসারণ করেছি। নাগরিক সমাজের সবার সাথে বসে কি ভাবে স্থায়ী সমাধান করা যায় তার ব্যবস্থা গ্রহন করা হবে ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা: মাহমুদুল হক।
কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, “উত্তরণ” এর নির্বাহী পরিচালক সহিদুল ইসলাম।
এসময় তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল প্লাবন ভূমি দ্বারা গঠিত। অপরিকল্পিত বেঁড়িবাঁদের কারণে সমুদ্রের জোয়ারের পানিতে ভেঁসে আসা পলি সমতলে উঠতে পারে না যার কারণে নদী খাল ভরাট হয়ে যাচ্ছে। যার কারণে বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে। তালা ও ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধতার মূল কারণ উজানের পানি। বর্ষা মৌসুমে যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার পানি তালা-ডুমুরিয়া উপজেলার কপোতাক্ষ ও ভদ্রানদী সহ একাধিক নদী দিয়ে সমুদ্রে পড়ে। এই সকল নদনদীতে পলি জমে তলদেশ উঁচু হওয়ার কারণে পানি নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
অনুষ্ঠানে গবেষণাপত্র উপস্থাপন করেন, কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী-পানি গবেষক হাসেম আলী ফকির।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আত্তাব হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উন্নয়ন কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা মধ্যমিক একাডেমিক পরিদর্শক প্রভাষ কুমার দাশ, তালা মহিলা কলেজের ছাত্রী জবা দাশ, যুব পানি কমিটির সদস্য মোঃ তোহা মোড়ল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন।
বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শতাধিক ছাত্রছাত্রী এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ